• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

জার্মানিতে অভ্যুত্থানের ষড়যন্ত্র, দেশজুড়ে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
দেশজুড়ে অভিযান
জার্মানিতে অভ্যুত্থানের ষড়যন্ত্র, দেশজুড়ে অভিযান

জার্মানিতে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দেশজুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, অতি ডানপন্থী এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের একটি দল পার্লামেন্ট ভবন রাইখস্ট্যাগে হামলা চালিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল।

ত্রয়োদশ হেনরিখ নামের ৭১ বছরের একজন ব্যক্তি এই ষড়যন্ত্রের প্রধান ব্যক্তি ছিল বলে জানা গেছে। তাকে প্রিন্স হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির ১১টি প্রদেশ থেকে গ্রেফতারকৃতদের মধ্যে দুই জনকে পালের গোদা হিসেবে শনাক্ত করেছে তারা।

ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী রাইখসবার্গার মুভমেন্টের সদস্যরাও রয়েছে বলে জানা গেছে। এই সংগঠনটির সদস্যরা আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকৃতি দিতে নারাজ। হিংসাত্মক হামলা এবং বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজরদারিতে রয়েছে।

এই গোষ্ঠীটির সঙ্গে আনুমানিক ৫০ জন পুরুষ ও নারী যুক্ত বলে মনে করা হয়। তারা বিদ্যমান জার্মান প্রজাতন্ত্রকে উৎখাত করে এর বদলে ১৮৭১ সালের জার্মানির আদলে একটি নতুন রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category