• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চীনে শক্তিশালী ভূমিকম্পে ৭ জনের প্রাণহানী

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত সাতজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে।  রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের পর সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি’ হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এছাড়া একই প্রদেশের কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার গভীরে। অবশ্য তাৎক্ষণিকভাবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে কাছাকাছি প্রাদেশিক রাজধানী চেংডু এবং মেগাসিটি চংকিং-এ কম্পন অনুভূত হয়েছে বলে সেখানকার বাসিন্দারা এএফপিকে জানিয়েছেন। চেন নামে চেংডুর একজন বাসিন্দা জানিয়েছেন, ‘আমি এটি (কম্পন) বেশ দৃঢ়ভাবে অনুভব করেছি। নিচ তলায় আমার কিছু প্রতিবেশী জানিয়েছে- তারাও এটি খুব স্পষ্টভাবে অনুভব করেছে।’
চংকিং-এর এক বাসিন্দা বলেছেন, ভূমিকম্পটি ‘বেশ জেরালো’ ছিল এবং তার পঞ্চম তলার অ্যাপার্টমেন্টের লাইট ও আসবাবপত্র কেঁপে ওঠে। তিনি বলেন, ‘আমি বেশ ভয় পেয়েছিলাম। কিন্তু এটি এখানকার লোকেদের আতঙ্কিত করেছে বলে মনে হয় না।’
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, ৫০০ জনেরও বেশি উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু আফটারশক (পরাঘাত) রেকর্ড করা হয়েছে।
ইউএসজিএস এর তথ্য অনুসারে, প্রাথমিক ভূমিকম্পের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পূর্ব তিব্বতে ৪.৬ মাত্রার একটি ছোট কম্পন আঘাত হেনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category