• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গুলি চালিয়ে হিমার্স রকেট ভূপাতিত করার দাবি রাশিয়ার

বিবর্তন ডেস্ক
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২
গুলি চালিয়ে হিমার্স রকেট ভূপাতিত করার দাবি রাশিয়ার
সেনারা গুলি চালিয়ে ইউক্রেনের ছোঁড়া ১৯টি হিমার্স রকেট ধ্বংস

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, তাদের সেনারা গুলি চালিয়ে ইউক্রেনের ছোঁড়া ১৯টি হিমার্স রকেট ধ্বংস করেছে। এসব হিমার্স রকেট যুক্তরাষ্ট্রের তৈরি ও পাঠানো। খবর রয়টার্সের।

এ রকেটগুলো রাশিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে ছুঁড়েছিল ইউক্রেনের সেনারা।

রাশিয়ার দাবি ইউক্রেনের সেনারা ক্রামাতোর্সকের কাছে রকেটগুলো ছুড়েছিল।

১৯টি রকেট ছাড়াও হিমার্স রকেট বহনকারী কয়েকটি যানও ধ্বংস করার দাবি জানিয়েছে রাশিয়া।

তবে তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স।

এদিকে ইউক্রেন যুদ্ধ তিন মাস পার হওয়ার পর রুশ সেনাদের রুখতে ও সমানে সমানে লড়াই করতে দূরপাল্লার হিমার্স রকেট লঞ্চার পাঠায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র লঞ্চারগুলো পাঠানোর পরপরই রাশিয়া দাবি করে তারা বেশ কয়েকটি লঞ্চার ধ্বংস করে দিয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাঠানো আটটি হিমার্স রকেট লঞ্চার ইউক্রেনে পৌঁছানোর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category