• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির বহিস্কারের দাবীতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির বহিস্কারের দাবীতে মানববন্ধন
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির বহিস্কারের দাবীতে মানববন্ধন

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার রাজনৈতিক অঙ্গন। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা ও দল থেকে বহিস্কারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে দলটির নেতাকর্মীরা।

তার বিরুদ্ধে অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে রাস্তা থেকে তুলে বাড়িতে আটকে রেখে নির্যাতন করেছেন তিনি। নানা ঘটনায় বিতর্কিত সদর উদ্দিন খানকে নিয়ে আতংকিত দলটির শত শত নেতাকর্মী বিচার দাবীতে ফুসেঁ উঠেছে।

সিসি টিভির ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে খোকসার শমসপুর বাজারের পাশের রাস্তা থেকে কয়েক জন মিলে থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন।

আলমগীরের অভিযোগ জোর করে তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শমসপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ঘন্টাব্যাপি অমানবিক নিরযাতন চালায় সদর খান ও তার ক্যাডাররা। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুসেঁ ওঠে দলটির তৃণমূলের নেতাকর্মীরা।

শুক্রবার বেলা ১১টায় খোকসা বাসস্টান্ডে সদর উদ্দিন খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ দল থেকে বহিস্কারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন নেতাকর্মীরা। এসময় তারা বিতর্কিত জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে দল থেকে বহিস্কারসহ দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেন ।

বৃহস্পতিবার বিকেলেই নির্যাতনের শিকার হওয়া আলমগীরের ছেলে সজিব হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানকে প্রধান আসামী করে কয়েকজনের নামে থানায় অভিযোগ জমা দিলেও এখনো মামলা হয়নি তার। আলমগীর হোসেনের দাবী, সদর খানের নাম বাদ দিয়ে এজাহার জমা দিতে বলেছে পুলিশ। আর এ ঘটনায় দ্রুত আইনগতসহ দলীয় ব্যবস্থা গ্রহন করা না হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দেন আওয়ামীলীগ নেতারা।

এ বিষয়ে পুলিশ বলছে, অভিযোগের তদন্ত চলছে, কোন আসামী বাদ দেওয়া বা যোগ করার ব্যাপার নেই। তদন্তে যাদের সংশ্লিষ্ঠতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই নেওয়া হবে মামলা। জেলার শীর্ষ নেতার বিরুদ্ধে নিজ দলের নেতাকে নির্যাতনের অভিযোগে জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category