• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

বিবর্তন ডেস্ক:
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ
নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

নড়াইলে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার দায়ে রবিউল সিকদার রবিকে (৩৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩ লাখ টাকা জরিমানার দণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রবিউল সিকদার রবি নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে।

ঘটনার এক মাস পূর্ণ হওয়ার আগেই এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার মাত্র ৯ কার্যদিবসের মধ্যে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শেখ ছামিদুল ইসলাম এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুল শেখের শিশুকন্যা জান্নাতুল মাওয়াকে একা পেয়ে প্রলোভন দেখায় প্রতিবেশী আতিয়ার সিকদারের ছেলে রাজমিস্ত্রি রবিউল। কোমল পানীয় দেওয়ার লোভ দেখিয়ে রবি তাকে নিজের নির্জন ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটি যাতে চিৎকার করতে না পারে, সেজন্য তাকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করার পর ধর্ষণ করে। একই দিনে নিহতের বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

এই মর্মান্তিক ঘটনা জানাজানি হয়ে গেলে পর দিন ২১ জুলাই সকালে দত্তপাড়া এলাকা থেকে ঘাতক রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরর্বতীতে নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

২২ জুলাই আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই আসামি রবিউল আদালতে ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু অত্যন্ত তৎপরতার সাথে মাত্র ১৫ দিনের মাথায়, অর্থাৎ ৪ আগস্ট আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
এরপর দ্রুত বিচার কাজ সম্পন্নের লক্ষ্যে ৯ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাত্র ৯ কার্যদিবসের মধ্যে মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি সম্পন্ন করেন বিচারক। গত ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে ১৯ আগস্ট রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

বুধবার সকালে রায় ঘোষনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিহতের স্বজন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উৎসুক জনতার উপচে পড়া ভীড় জমে। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বলেন, “সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় এবং নজিরবিহীন দ্রুত সময়ে বিচারকাজ শেষ করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”এছাড়া সন্তোষ প্রকাশ করেন নড়াইল জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু।

আইনের এই দ্রুত প্রয়োগ ও রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা মফিজুল শেখ ও নড়াইলের সচেতন নাগরিক সমাজ রায়টি অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category