• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসরাইলের হামলা এবার পশ্চিমতীরে

বিবর্তন ডেস্ক
Update : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে এবার ইসরাইল হামলা চালিয়েছে।

এতে দুই ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন সশস্ত্র স্থানীয় মিলিশিয়া বাহিনীর কমান্ডার রয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলের দাবি, ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে এ অভিযান চালায় তারা।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ।

টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর রোববার (৭ আগস্ট) গভীর রাতে উভয়পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর আগেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন ফিলিস্তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category