• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
৭.৬ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬। কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে অবশ্য সেটি তুলে নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে কম্পনটি আঘাত হেনেছে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার।

শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় তিন ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করা হয়। তবে এই সময়ে সমুদ্রপৃষ্ঠের উল্লেখযোগ্য কোনও পরিবর্তন রেকর্ড করা হয়নি। ফলে পরে সেটি তুলে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি)-এর প্রধান দ্বিকোরিতা কর্নাবতী বলেছেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থলের চারপাশে চারটি জোয়ার পরিমাপক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে সমুদ্রপৃষ্ঠে কোনও অসঙ্গতি শনাক্ত করা যায়নি। কোথাও কোনও উল্লেখযোগ্য পরিবর্তনও হয়নি। তবে উপকূলের কাছাকাছি এলাকার বাসিন্দাদের কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category