• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় চারজনকে মাফিয়ার কাছে বিক্রির অভিযোগ জাব্বারের বিরুদ্ধে আসন্ন দুর্গাপূজা উদযাপনে গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেহেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন গাংনী হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে নারী চোর আটক কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা

ইউক্রেনের ১০৮ নারী বন্দিকে মুক্তি দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
ইউক্রেনের ১০৮ নারী বন্দিকে মুক্তি দিল রাশিয়া
ইউক্রেনের ১০৮ নারী বন্দিকে মুক্তি দিল রাশিয়া

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ যাবতকালের সবচেয়ে বড় বন্দিবিনিময় হয়েছে গত সোমবার। দুপক্ষ ২১৮ বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ইউক্রেনের ১০৮ জন নারী রয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের ১০৮ নারী বন্দিকে রাশিয়া মুক্তি দিয়েছে, যার মধ্যে বেশিরভাগই সেনাসদস্য।

গত মে মাসে রাশিয়া এদেরকে মারিউপোলের আজভস্তাল স্টিল মিলে অভিযান চালানোর সময় আটক করেছিল। খবর দ্য গার্ডিয়ানের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন তাদের ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে ৮০ জন বেসামরিক জাহাজের ক্রু এবং ৩০ জন সেনাসদস্য।

এসব বেসামরিক লোকজনকে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন আটক করে।উল্লেখ্য, তুরস্কের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে যুদ্ধাবস্থায় বন্দিবিনিময় চুক্তি হয়।

এ চুক্তির আওতায় সোমবার তৃতীয়বারের মতো বন্দিবিনিময় হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category