• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ইউক্রেনকে ৪ হাজার কোটি টাকার মানবিক সহায়তা দেবে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
Update : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
সৌদি আরব
ইউক্রেনকে ৪ হাজার কোটি টাকার মানবিক সহায়তা দেবে সৌদি আরব

ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। শুক্রবার (১৪ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে এমন প্রতিশ্রুতি দেন সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ দাঁড়ায় চার হাজার ৮৫ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা।

ওপেক প্লাস জোটের তেল উৎপাদন কমিয়ে আনার ঘটনায় সৌদি আরবকে পরিণতি ভোগ করতে হবে; মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুঁশিয়ারির দুই দিনের মাথায় কিয়েভকে এই সহায়তার ঘোষণা দিলো রিয়াদ।

ফোনালাপে যুবরাজ বলেন, তার দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান উত্তেজনার প্রশমন দেখতে চায়। দুই দেশের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার ব্যাপারেও রিয়াদের আগ্রহের কথা জানান মোহাম্মদ বিন সালমান।

গত ৫ অক্টোবর তেল উৎপাদন কমানোর বিষয়ে একমত হয় সৌদি আরব ও রাশিয়াসহ ওপেক প্লাসভুক্ত দেশগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমাবে এই জোটের সদস্য দেশগুলো। এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করে। এরইমধ্যে দাম বেড়েছে ১০ শতাংশেরও বেশি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ও নিরাপত্তা সহযোগিতা বন্ধের জোরালো দাবি উঠে।

মার্কিন সিনেটের ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান বব মেনেন্দেজ বলেছেন, তেলের উৎপাদন কমিয়ে ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে রিয়াদ। তিনি বলেন, ‘সৌদি সরকার ইউক্রেন যুদ্ধের বিষয়ে তার অবস্থান পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত আমি রিয়াদের সঙ্গে কোনও সহযোগিতার বিষয়ে সবুজ সংকেত দেবো না। যথেষ্ট হয়েছে।’

যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়ার মুখে ওপেক প্লাসের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা অস্বীকার করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের সিএনএনকে বলেছেন, তার দেশ রাশিয়ার পক্ষ নেয়নি, বরং তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category