• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

যুক্তরাষ্ট্রে ৬.৪ মাত্রার ভূমিকম্প, হতাহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
Update : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
ভূমিকম্প
যুক্তরাষ্ট্রে ৬.৪ মাত্রার ভূমিকম্প, হতাহত ১৩

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ইউরেকা এলাকায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে কম্পনটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে অন্তত ১৩ জনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।

বিভিন্ন স্থানে বহু বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ।

হামবোল্ট কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় এবং পরে ‘মেডিক্যাল ইমার্জেন্সির ফলে’ অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category