• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে কুকুরের কামড়ে আহত-৫০

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
মেহেরপুরে কুকুরের কামড়ে আহত-৫০
মেহেরপুরে কুকুরের কামড়ে আহত-৫০

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও চাঁদবিল গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধকি মানুষ আহত হয়েছে। এর মধ্যে বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে ঐ কুকুরের কামড়ে আহত হয়েছে ২৮ জন মানুষ। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের অনেককেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আমঝুপি ও চাঁদবিল গ্রাম থেকে কুকুরে কামড়ানো অর্ধশতাধিক মানুষ হাসপাতালে এসেছেন। তাদেরকে কুকুরে কামড়ানো ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তাদের। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওটিতে নেয়া হয়েছে।
হাসপাতালের তত্বাবধায় ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমান ভ্যাক্সিন রয়েছে। কাউকে কুকুরে কামড় দিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। ভ্যাক্সিন না দিলে জলাতঙ্ক রোগ দেখা দেবে। এতে মৃত্যু ছাড়া আর কিছুই করার থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category