• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

বঙ্গবন্ধু পরিষদের গাংনী উপজেলা কমিটি গঠন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
বঙ্গবন্ধু পরিষদের গাংনী উপজেলা কমিটি গঠন
বঙ্গবন্ধু পরিষদের গাংনী উপজেলা কমিটি গঠন

বঙ্গবন্ধু পরিষদ মেহেরপুরের গাংনী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশকে সভাপতি ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নকীম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১০৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এ কমিটির সহ সভাপতি সামসুল কামাল ঝন্টু।

বঙ্গবন্ধু পরিষদ মেহেরপুর জেলা কমিটির আহবায়ক মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম ২৩ জুলাই গাংনী উপজেলা কমিটির অনুমোদন দেন।

জানা গেছে, বঙ্গবন্ধুর নীতি আদর্শ ধারণকারী পেশাজীবী মানুষদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। পেশাজীবীদের এ সংগঠনের গাংনী উপজেলা কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন গাংনী শাখার সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category