• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

চুয়াডাঙ্গায় অবৈধ স্বর্ণের গয়নাসহ পাচারকারী আটক

পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
চুয়াডাঙ্গায় অবৈধ স্বর্ণের গয়নাসহ পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় অবৈধ স্বর্ণের গয়নাসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে ১ কেজি ৬৩৫ গ্রাম ওজনের আনুমানিক ১ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের অবৈধ স্বর্ণের গয়নাসহ পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়কে এ অভিযান চালিয়ে ৬টি প্যাকেটে মোড়ানো এ অবৈধ স্বর্ণের গয়নাসহ পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারী আবু সাঈদ (৪২) লোকনাথপুর গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার দাউদ আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) নাজিম উদ্দিন আল-আজাদ বলেন, সকালে গোপনে সংবাদ পাওয়া যায় দর্শনা পৌর এলাকার পরানপুর-লোকনাথপুর সড়ক ব্যবহার করে স্বর্ণ অথবা মাদকের একটি বড় চালান ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে চুয়াডাঙ্গায় যাবে। এ সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নের্তৃত্বে একদল ডিবি সদস্য উল্লেখিত স্থানে পৌঁছায়। এ সময় একজন মোটরসাইকেল চালক সীমান্ত এলাকা দর্শনা থেকে পরানপুর-লোকনাথপুর সড়ক হয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় তাকে থামতে বলায় সে পালাতে থাকে। সে সময় ডিবির সদস্যরা তাকে আটক করে। এরপর আশেপাশে অবস্থানরত লোকজন ও গণমাধ্যম কর্মীদের সামনে আটক পাচারকারী আবু সাঈদের দেহ তল্লাশী করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬টি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেট গুলো খুললে সেখান থেকে অবৈধ স্বর্ণের গয়নার সন্ধান মেলে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১ কেজি ৬৩৫ গ্রাম ওজনের স্বর্ণের গয়নার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা এবং উদ্ধার করা অবৈধ স্বর্ণের গয়না চুয়াডাঙ্গা ট্রেজারী কার্যালয়ে জমা দেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category