• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণীর শিক্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে প্রতিষ্ঠানের ওকি -নিনোসাকা হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিটিএ কমিটির সহসভাপতি মনিরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক রফিকুল আলম বকুল, করমদি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, অত্র প্রতিষ্ঠানের শ্রেণী শিক্ষক আরজুল্লাহ, সবুজ আলী, মাধ্যমিক বিভাগের প্রধান আক্তার হোসেন, প্রাথমিক বিভাগের একাডেমীক প্রধান সাইফুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক হাসানুজ্জামানসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় শিক্ষার্থীদের কারো কোন প্রাইভেট পড়া লাগবে না প্রতিষ্ঠানে বসেই তাদের ক্লাসের পড়ালেখা করিয়ে নেয়া হয়। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়না। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category