• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর ভাটপাড়া গ্রামে ৩টি গরু চুরি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীর ভাটপাড়া গ্রামে ৩টি গরু চুরি
গাংনীর ভাটপাড়া গ্রামে ৩টি গরু চুরি

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে রাতের আঁধারে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে চোরের দল ভাটপাড়া গ্রামের ইসলাম আলীর গোয়াল ঘর থেকে একটি গরু এবং একই গ্রামের সালাউদ্দীনের বাড়ি থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে গোয়াল ঘরে গিয়ে গরু না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।

ক্ষতিগ্রস্ত ইসলাম আলী জানান, গরুটি পরিবারের প্রধান সম্বল ছিল। এই চুরির কারণে এখন তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। অপরদিকে সালাউদ্দীনের দুইটি গরুর দাম প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে। গরু দুটি বিক্রি করে তিনি কৃষিকাজের খরচ মেটানোর পরিকল্পনা করেছিলেন। হঠাৎ গরু চুরি হওয়ায় তিনি হতাশায় ভেঙ্গে পড়েন।

চুরির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে একই এলাকায় আরও কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে। কিন্তু দোষীদের শনাক্ত বা আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ফলে চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রাতে পাহারার ব্যবস্থা না থাকায় চোরচক্র সুযোগ নিচ্ছে বলেও মনে করেন গ্রামবাসী।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্ত করে চোরদের দ্রুত গ্রেফতার ও গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category