• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর ধানখোলা ইউনিয়নে বিএনপি নেতা নুর ইসলামের গণসংযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীর ধানখোলা ইউনিয়নে বিএনপি নেতা নুর ইসলামের গণসংযোগ
গাংনীর ধানখোলা ইউনিয়নে বিএনপি নেতা নুর ইসলামের গণসংযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক নুর ইসলাম গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শতাধিক মোটরসাইকেল নিয়ে ধানখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জুগিন্দা গ্রামের বাজারপাড়া থেকে শুরু করে কসবা, খড়মপুর, ভাটপাড়া, ঢেপা, পাকুড়িয়া গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

গণসংযোগকালে বিএনপি নেতা নুর ইসলাম বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিপদে আপদে সবসময় আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি। আশা করছি ভবিষ্যতে সেই সুযোগটুকু আপনারা করে দেবেন। এসময় তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category