• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে মেয়েকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার পাট বীজ উৎপাদনের ভরা মৌসুমে বন্ধ ঝিনাইদহ পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার শৈলকুপায় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০ দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা কেপটাউনে ১৬তম বিশ্ব নিরাপত্তা সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গাংনীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম ও পাউরুটিতে ছত্রাক

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬
গাংনীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম ও পাউরুটিতে ছত্রাক
গাংনীতে স্কুল ফিডিংয়ে পচা ডিম ও পাউরুটিতে ছত্রাক

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের সরবরাহ করা পাউরুটিতে ছত্রাক ও পচা ডিম সরবরাহ করার অভিযোগ উঠেছে। স্কুল ফিডিংয়ের সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলন এসব নিম্নমানের খাবার সরবরাহ করলেও সংশ্লিষ্ট দপ্তর কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

জানা গেছে, গাংনী উপজেলার ১৬২ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩৪৭ জন শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করা হয়। খাবারের তালিকায় পাউরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট। এসব খাবার সরবরাহের কারণে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

বুধবার (১ জুলাই) সরেজমিনে গাংনীর বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তার প্রমান মিলেছে। সরবরাহকৃত ডিমের মধ্যে ৩০ পচা ও পাউরুটিতে ছত্রাক পাওয়া গেছে। প্রায়ই এ ধরনের খাবার সরবরাহ করা হয়ে থাকে বলে জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মৌখিকভাবে উপজেলা শিক্ষা অফিসারকে জানানোর পরও কোন সমাধা হয়নি।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া খাতুন জানান, তাকে দেওয়া ডিম পচা আর দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছিল তাই সেটি ফেলে দেওয়া হয়েছে। আবার পাউরুটিতেও ছত্রাক ছিল। একই অভিযোগ করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুবেল ও শাকিল। তাদের ডিমের কুসুমে ছিল পানি ও কালো আবরণে। এ ছাড়াও দুধ খেয়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জানান, প্রায় দিনই পচা ডিম ও নিম্নমানের কলা ও পাউরুটিতে ছত্রাক পাওয়া যায়। একাধিকবার সরবরাহকারী প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসারকে জানিয়েও কোন লাভ হয়নি। এসব নিম্নমানের খাবারের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।

স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের এরিয়া ম্যানেজার সুমন জানান, ডিমের বিষয়ে যে অভিযোগ সেটি সত্য বলে স্বীকার করে বলেন, পচা ডিম পরিবর্তন করে দেওয়া হয়েছে। তবে পাউরটিতে ছত্রাকের বিষয়টি অস্বীকার করেন। তিনি আরো বলেন, অনুপস্থিত শিক্ষার্থীদের খাবার শিক্ষকরা রেখে দিয়ে পরে ওই খাবার সরবরাহ করে। এতে খাবারের মান কমে যেতে পারে।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার মৈত্র জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category