• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতের শাসকদের পরিণতি থেকে শিক্ষা না নিলে তাদেরও একই পরিণতি হবে-তাজ উদ্দীন খান গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা মেহেরপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে ইজিবাইক খাদে, চালকসহ আহত ৪ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন মেহেরপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খেলনা পিস্তলের ভয় দেখিয়ে আটক দুই যুবক, মোবাইলে মিলল অনলাইন জুয়ার তথ্য মেহেরপুরে পুকুর মালিকের অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের সংবাদ প্রকাশিত হওয়ায় নতুন ভোটারদের নিবন্ধন শুরু গাংনী নির্বাচন অফিসে একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: সাবেক এমপি মাসুদ অরুণ

গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন
গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন

“বাদ যাবে না একটিও ছাগল-ভেড়া, দিতে হবে বিনামূল্যে পিপিআর রোগের টিকা” স্লোগানে মেহেরপুরের গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় উপজেলার গাড়াডোব গ্রামে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

গাংনী উপজেলা প্রাণী কর্মকর্তা ডা: আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত বাণিজ্যিক ও পারিবারিক খামারিদের দিক নির্দেশনামুলক বক্তব্যদেন ডা: আরিফুল ইসলাম। তিনি আরও জানান উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাগল-ভেড়ার জন্য ৫০ হাজার ডোজ পিপিআর টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এসময় এনিম্যাল হেলথ ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর সোহরাব হোসেন, তনিরুল ইসলামসহ স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category