• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা মেহেরপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে ইজিবাইক খাদে, চালকসহ আহত ৪ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচীর উদ্বোধন মেহেরপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খেলনা পিস্তলের ভয় দেখিয়ে আটক দুই যুবক, মোবাইলে মিলল অনলাইন জুয়ার তথ্য মেহেরপুরে পুকুর মালিকের অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের সংবাদ প্রকাশিত হওয়ায় নতুন ভোটারদের নিবন্ধন শুরু গাংনী নির্বাচন অফিসে একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: সাবেক এমপি মাসুদ অরুণ নির্বাচন অফিসারের খেয়াল খুশিতে গাংনীর নতুন ভোটারদের ভোগান্তি

গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুরের গাংনীর বামন্দি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে মেসার্স মনিরুল ট্রেডার্স ও হানিফ হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, বীজের প্যাকেটে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ, মূল্য ও পরিপূর্ণ ঠিকানা না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় মেসার্স মনিরুল ট্রেডার্সকে ৫ হাজার ও বাসি গ্রীল সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও সংরক্ষণ করায় হানিফ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহন করেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আলমগীর হোসেন, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান, মেহেরপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category