• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে মেয়েকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদন্ড গ্যাস প্লান্ট বিস্ফোরণে নিহত গাংনীর রেমিটেন্সযোদ্ধা রাজুর বাড়িতে শোকের মাতম মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সীমান্তে বিজিবির অভিযানে ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার পাট বীজ উৎপাদনের ভরা মৌসুমে বন্ধ ঝিনাইদহ পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল গাংনী বাস স্ট্যান্ড এলাকায় দুটি বিস্ফোরণ, অবিষ্ফোরিত ১ টি টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার শৈলকুপায় আধিপত্য ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ১০ দৌলতপুরে কবর থেকে পীর শামীমের লাশ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা কেপটাউনে ১৬তম বিশ্ব নিরাপত্তা সম্মেলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গাংনীতে মটমুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
গাংনীতে মটমুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
গাংনীতে মটমুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ৫ নম্বর মটমুড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনে রাজনৈতিক কার্যালয়ে এ আয়োজন করা হয়।

মটমুড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহিবুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন এক নম্বর ওয়ার্ডের ইনজামামুল হক মিলন, মোস্তাক হোসেন, ২ নম্বর ওয়ার্ডের রাশেদ কবির, আসলাম উদ্দিন, ৩ ওয়ার্ড রোকুনুজ্জামান বাচ্চু, জাহিদুল ইসলাম পাপ্পুসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এসময় মটমুড়া ইউনিয়নের সকল ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে শুধু মটমুড়া ইউনিয়ন নয় সকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করবে বিএনপি। তাই আপনারা নিজ নিজ এলাকার বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সকলের কাছে যান। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে মজবুত করে রাখেন, আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category