• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে কৃষকের দুই বিঘা কলা ক্ষেত বিনষ্ট

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
গাংনীতে কৃষকের দুই বিঘা কলা ক্ষেত বিনষ্ট
গাংনীতে কৃষকের দুই বিঘা কলা ক্ষেত বিনষ্ট

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে তিন কৃষকের দুই বিঘা জমির কলা ক্ষেত কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। কৃষক সোহাগ সরদার, ইমরুল ও আমজাদ নামের তিন কৃষক সমন্বিত উদ্যোগে কলা চাষ করছিলেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে দৃর্বৃত্তরা এ কলাক্ষেত বিনষ্ট করে। পুলিশ বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন বলে জানিয়েছেন গাংনী থানার ওসি তাজুল ইসলাম।

কৃষক সোহাগ সরদার জানান, তারা তিনজন সমন্বিতভাবে ৪০ বিঘা জমি আবাদ করেন। এর মধ্যে সাড়ে তিন বিঘা জমিতে কলাক্ষেত রয়েছে। সার, সেচ ও কীটনাশক দিয়ে কলা গাছ গুলো প্রস্তুত করা হয়েছিল। কলার কাঁদি গুলোও প্রায় পুষ্ট। রাতের অধারে কলা গাছ গুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে মাঠের কৃষকরা কলা ক্ষেত বিনষ্টের কথা জানায়।

দুই বিঘা জমির কলাক্ষেত কেটে বিনষ্ট করেছে। এতে অন্ততঃ চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি। এমন ঘটনা যেন এই গ্রামের মাঠগুলোতে আর না ঘটে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয় এলাকাবাসী।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পুলিশ বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category