• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গুপ্ত ও সুপ্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের পরাজিত করতে ভূমিকা রেখেছে: অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুর জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক এসএম রফিকুল আলম বকুল সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার- অনিন্দ্য ইসলাম অমিত মেহেরপুরে রুফটপ সোলার স্থাপনে অংশীজনদের মতবিনিময় গাংনীতে প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুটসহ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন মেহেরপুর পুলিশ সুপার বদলি ও পদায়ন গাংনীতে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেফতার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা সাতক্ষীরা জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সাথে ভাইরাল হওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার

গাংনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
গাংনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
গাংনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে গাংনী থানা পুলিশের আয়োজনে উপজেলার কাথুলী ইউনিয়নের কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান।

এ সময় গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় কাথুলী ইউনিয়ন লাল দল ও সবুজ দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪১-৩২ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে লাল দল জয়লাভ করে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান বলেন, মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি বলেন, তরুণদের অবসর সময়কে ইতিবাচক কাজে কাজে লাগাতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category