• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশ উপস্থিততে বোমা সদৃশ বস্তু সরানোর কাজে স্থানীয় দুই ব্যক্তি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে দশ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার মেহেরপুরে মুদি ব্যবসায়ীর গেটে বোমা, চিরকুট ও কাফনের কাপড় ঝুলিয়ে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন দেশ সেরা কাবাডি খেলোয়াড় মেহেরপুরের মীর সাফি মুজিবনগর সীমান্তে শূন্যরেখায় বাবাকে মেয়ের শেষ বিদায় মেহেরপুর হাসপাতালে নতুন টেন্ডার বরাদ্দ অপরিবর্তিত রেখেই রোগীর খাবারে কাটছাট মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা সানিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়।

গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা। এসময় উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমীর শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category