• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কুষ্টিয়ায় আরটিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়ায় আরটিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা
কুষ্টিয়ায় আরটিভির প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

আরটিভির কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় ৭/৮ জন দুর্বৃত্ত। স্থানীয়দের সহযোগীতায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, আহত সাংবাদিক বেলালের উপর হামলাকারীদের একজন স্থানীয় এক পাখি ব্যবসায়ীকে চিনতে পেরেছেন। তবে কী কারনে হামলা হয়েছে তা বলতে পারেনি তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, সাংবাদিকের মাথায় ৪টি সেলায় দেয়া হয়েছে। তিনি আমাদের অবজারভেশনে আছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ হাসপাতালে সাংবাদিক বেলালকে দেখতে আসেন। তিনি বলেন অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারন সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। সেই সাথে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category