• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

আইএসের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
আইএসের শীর্ষ নেতা নিহত
আইএসের শীর্ষ নেতা নিহত

জঙ্গিগোষ্ঠী আইএসের শীর্ষ নেতা আবু হাসান আল-হাশিমি আল-কুরায়েশি যুদ্ধে নিহত হয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) এমন দাবি করে বিবৃতি দিয়েছে গোষ্ঠীটির মুখপাত্র আবু ওমর আল-মুহাজের। তিনি কবে, কোথায় নিহত হয়েছেন এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে তিনি জানান, কুরায়েশি যুদ্ধের ময়দানে নিহত হয়েছেন। এখন থেকে নতুন নেতা আবু আল হুসেইন আল-হুসেইনি আল কুরাশি।

মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানিয়েছে, আবু হাসান আল-হাশিমি আল-কুরায়েশি গত মধ্য অক্টোবরের দিকে নিহত হন।

সেন্টকমের কর্নেল জো বুকিনো মুখপাত্র বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রাহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে আইএসের এই শীর্ষ নেতা নিহত হন। আইএস ওই অঞ্চলের জন্য হুমকি।

এর আগে যিনি জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন তিনি সিরিয়ার মার্কিন বাহিনীর অভিযানের সময় আত্মঘাতী হন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আইএস গোষ্ঠীকে নির্মুলে সামরিক অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category