• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন
১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

খরচ কমাতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কর্মীদের পাঠানো এক চিঠিতে অ্যামাজনের সিইও বলেছেন, ছাঁটাইয়ের আওতায় আসা কর্মীদের ১৮ জানুয়ারি থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এর ফলে প্রতিষ্ঠানটির ৩ লাখ জনশক্তির মধ্যে ৬ শতাংশ লোক ছাঁটাইয়ের আওয়তায় পড়বে।

সিইও বলেছেন, ঘোষণাটি সামনে আনা হয়েছে কারণ আমাদের এক সহকর্মী এই তথ্য সরবরাহ করছে।

এর আগে গত নভেম্বরে বড়সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল অ্যামাজন। তখন প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানির করপোরেট ও প্রযুক্তি বিভাগে কাজ করা প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানালো অ্যামাজন।

অ্যান্ডি জ্যাসি বলেন, ‘আমরা তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে চাই, যারা ক্ষতিগ্রস্ত। তাদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যবীমা-সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘অনেক অনিশ্চিত ও কঠিন সময় পার করেছে অ্যামাজন। আশা করি অতীতের মতো আমরা ভবিষ্যতেও এমন পরিস্থিতি কাটিয়ে উঠব।’

তবে কোন এলাকার কর্মীদের ছাঁটাই করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি অ্যামাজনের সিইও। তিনি বলেছেন, ‘ইউরোপে প্রযোজ্য’ কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করবে কোম্পানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category