• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হাইকোর্টেও জামিন মেলেনি সাংবাদিকের ওপর হামলার আসামিদের

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে সাংবাদিকদের আয়কর: হাইকোর্টের রায়
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে সাংবাদিকদের আয়কর: হাইকোর্টের রায়

সম্প্রতি রাজশাহীতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ছয় আসামি জামিন আবেদন করেছিলেন উচ্চ আদালতে। আসামিদের জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট। রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় জামিন চাওয়া ছয় আসামি হলেন – মো. জীবন (৪২), সেলিম (৪১), নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামুল (৩৫), ফারুক (৪০) ও আব্দুস সবুর (৪২)।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (১৪ সেপ্টেম্বর) আসামিদের জামিন না দিয়ে তাদের আবেদন ফেরত দেন।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।

আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা জানান, জামিন আবেদনটি তারা হাইকোর্টের অন্য বেঞ্চে উপস্থাপন করবেন।

প্রসঙ্গত: রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে গত ৫ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক মো. হাবিবুর রহমান ওরফে বুলবুল হাবিব (৩৬) বাদী হয়ে মহানগর রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদ (৫৫), ভাণ্ডাররক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পিএ নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামুল (৩৫), দপ্তরের পিয়ন ফারুক (৪০) ও ড্রাইভার আব্দুস সবুরকে (৪২) আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category