• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতার চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক ২ কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা মেহেরপুর সীমান্তে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ১, উদ্ধার ৩০ বোতল মদ মেহেরপুরে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিএনপির তিন নেতার বাড়ির গেট থেকে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক
গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক

মেহেরপুরের গাংনী উপজেলার করমদীতে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বামন্দী ক্যাম্প পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে করমদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশের মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, করমদী গ্রামের পলাশীপাড়া পাগলা ব্রিজ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে সমিরুল ইসলাম (১৯) ও করমদি গ্রামের আসলাম হোসাইনের ছেলে আজমাইল হোসাইন(২২)।

বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আটককৃত দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গাংনীতে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বামন্দী পুলিশ ক্যাম্পের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category