• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল, নিহত ১১ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল, নিহত ১১ হাজার ছাড়ালো
ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল, নিহত ১১ হাজার ছাড়ালো

ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা কমপক্ষে ১১ হাজার ১০৪-এ পৌঁছেছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। বুধবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে।

তুরস্কের দুর্যোগ ও ব্যবস্থাপনা সংস্থার মতে, শুধু তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৮ হাজার ৫৭৪ এবং আহত হয়েছেন প্রায় ৫০ হাজার। অন্যদিকে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকা এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত উভয় অঞ্চলে অন্তত ২ হাজার ৫৩০ জন নিহত হয়েছে।

ত্রাণ সংস্থা এবং উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং হিমায়িত আবহাওয়া উদ্ধার তৎপরতা ব্যাহত করছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক ০ বা বেশি ছিল। মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category