• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান

জাম্বিয়ায় রাস্তার পাশ থেকে ২৭ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
লাশ উদ্ধার
জাম্বিয়ায় রাস্তার পাশ থেকে ২৭ লাশ উদ্ধার

জাম্বিয়ায় একটি সড়কের পাশ থেকে ২৭টি লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ‍লাশগুলো ইথিওপিয়া থেকে পাচার হওয়ার শরণার্থীদের। পরিবহণে লুকিয়ে পাচার করার সময় যারা দমবন্ধ হয়ে মারা গেছে।

রোববার জাম্বিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী লুসাকার উত্তরের একটি এলাকা থেকে লাশগুলো উদ্ধ‍ার করা হয়।

জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা মৃতদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, ‘সেখান থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। যিনি নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছিলেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

লাশ থেকে পরিচয় সংক্রান্ত যেসব নথি উদ্ধার হয়েছে তাতে পুলিশ ধারণা করছে মৃত ব্যক্তিরা ইথিওপিয়ার নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category