• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ইসরায়েলি বিমান হামলায় ফের কাঁপলো গাজা

আন্তর্জাতিক ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
ইসরায়েলি বিমান হামলায় ফের কাঁপলো গাজা
ইসরায়েলি বিমান হামলায় ফের কাঁপলো গাজা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত সপ্তাহে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে পর এ হামলা শুরু হলো।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় হামাসের অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। বিমান হামলার পর ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানায়, রাতে গাজায় বিস্ফোরণের কারণে আলোর ঝলকানি দেখা যায়।

দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র ইউনিট দাবি করেছে, তারা ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে বিমান হামলা এবং ‘পরিকল্পিত আগ্রাসনের’ প্রতিক্রিয়া হিসাবে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে।

চলতি বছরের শুরুতেই উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল ও ফিলিস্তিনে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত সপ্তাহে জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে ৯ ফিলিস্তিনি নিহত হন। এরপরই পূর্ব জেরুজালেমে ৭ ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হন। এর পেছনে ফিলিস্তিনিদের দায়ী করে তেল আবিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category