• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

অরুণাচলে গভীর রাতে ভারত-চীন সেনাদের সংঘর্ষ!

আন্তর্জাতিক ডেস্ক
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
ভারত-চীন সেনাদের সংঘর্ষ!
অরুণাচলে গভীর রাতে ভারত-চীন সেনাদের সংঘর্ষ!

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনারা তা প্রতিরোধ করেন।

এ সময় সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। লাদাখের গালওয়ানের পর এবার অরুণাচলের তাওয়াংয়ে এ সংঘর্ষ হয়।

গত শুক্রবার গভীর রাতে সীমান্তে সংঘর্ষের এ ঘটনা ঘটলেও বিষয়টি মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যমে প্রকাশ পায়। খবর আনন্দবাজার পত্রিকা।

তবে ২০২০ সালে লাদাখের গালওয়ানকাণ্ডের মতো প্রাণহানি না ঘটলেও শুক্রবার রাতের ওই সংঘর্ষের ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

তবে গালওয়ানের মতোই তাওয়াঙেও দ্বিপক্ষীয় সেনাস্তরের ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোনো পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।

প্রকাশিত খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করলে ভারতীয় সেনা ‘দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ’ করে।

সেই সময় সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। হাতাহাতি এবং লাঠিসোটা-পাথর নিয়ে সংঘর্ষে ভারতীয় সেনার ছয় জওয়ান ‘সামান্য আহত’ হন বলে সেনাসূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়।

২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশকারী চীনা সেনাদের ভারতীয় বাহিনী বাধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। আমেরিকাসহ বিভিন্ন পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদনে চীনা সেনার নিহতের সংখ্যা ছিল আরও বেশি। যদিও তা প্রকাশ্যে শিকার করেনি বেইজিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category