গাংনীতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্ঠি বাগান স্থাপনা প্রকল্পের অধিনে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার।
উপজেলার ৩০ জন কৃষক/কৃষানীকে বাড়ীর আঙ্গীনায় পুষ্ঠি বাগান স্থাপনের প্রশিক্ষণ দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক সামসুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কর্মকর্তা সেলিম রেজা। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে আম, পেয়ারা, মাল্টা ও লিচুর চারা এবং শাক-সবজির বীজ প্রদান করে বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্ঠি বাগান তৈরির জন্য উৎসাহিত করা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পারিবারিক পুষ্ঠি চাহিদা পুরণে বাড়ীতে বাগান স্থাপনা প্রকল্পের পদ্ধতির বই প্রদান করা হয়।