• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

জাতীয়করণের দাবীতে গাংনীতে প্রতীকী বন্ধ আন্দোলন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
জাতীয়করণের দাবীতে গাংনীতে প্রতীকী বন্ধ আন্দোলন
জাতীয়করণের দাবীতে গাংনীতে প্রতীকী বন্ধ আন্দোলন

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রতীকী বন্ধ আন্দোলন করেছেন মেহেরপুরের গাংনী রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয় ও লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালযের শিক্ষক কর্মচারীবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতীকী বন্ধ আন্দোল অনুষ্ঠিত হয়।
রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের নের্তৃত্বে অনুষ্ঠিত এ প্রতীকী অনুষ্ঠানে শিক্ষকরা তাদের দাবী তুলে ধরেন। প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, সরকারি স্কুলের শিক্ষক ও বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষকগন একই কাজ করেন। অথচ সরকারী বিদ্যালয়ের শিক্ষকরা যে উৎসব ভাতা, বাড়ি ভাড়াসহ আনুষঙ্গিক বেতন-ভাতা পান, তার অর্ধেকও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া হয় না। একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে বৈষম্য রয়েছে। প্রতীকী বন্ধ আন্দোলনে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ শিক্ষক- উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category