• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেরুতে সোনার খনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ৮ মে, ২০২৩
পেরুতে সোনার খনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭
পেরুতে সোনার খনিতে অগ্নিকাণ্ড, নিহত ২৭

পেরুর একটি সোনার খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন মারা গেছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৭৫ শ্রমিককে। দেশটির দক্ষিণে আরেককুইপা অঞ্চলের খনিতে এই ঘটনা ঘটে। পেরুতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

শনিবার খনিটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। খনির কর্মকর্তারা জানান, ভূপৃষ্ঠ থেকে ১০০ মিটার গভীরে যখন শ্রমিকরা করছিলেন তখনই আগুন ছড়িয়ে পড়ে। পাহাড়ের ওপর দিকে আগুনের ধোয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

খনি সংস্থা ইয়ানাকুইহুয়া কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় জরুরি তদন্ত চালানো হচ্ছে। দুঃখজনক ঘটনায় আমরা শোকাহত এবং উদ্ধারকৃত খনি শ্রমিকদের সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছি।

আঞ্চলিক এক পুলিশ কর্মকর্তা জানান, খনিটি প্রত্যন্ত অঞ্চলে। পুলিশ স্টেশন থেকে প্রায় ৯০ মিনিট দূরে অবস্থিত। ফলে সেখানে উদ্ধারকাজ করাটা জটিল ছিল।

সোনা উৎপাদনে বিশ্বের অন্যতম একটি দেশ পেরু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category