• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউক্রেনীয় সেনার বুক থেকে বের করা হলো অবিস্ফোরিত গ্রেনেড

আন্তর্জাতিক ডেস্ক
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
ইউক্রেনীয় সেনার বুক থেকে বের করা হলো অবিস্ফোরিত গ্রেনেড
ইউক্রেনীয় সেনার বুক থেকে বের করা হলো অবিস্ফোরিত গ্রেনেড

কারও বুক থেকে অবিস্ফোরিত গ্রেনেড সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়ছে, এমন শুনেছেন? অবাক লাগলেও এক ইউক্রেনীয় সেনার বুক থেকে এমনই শক্তিশালী গ্রেনেড বের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইউক্রেনের উপমন্ত্রী হান্নান মালিয়ার বলেন, আহত ইউক্রেনীয় সেনারা বুক থেকে বিস্ফোরক দ্রব্যটি সরিয়ে ফেলতে সক্ষম হন সার্জনরা। ওই গ্রেনেডের ছবিও প্রকাশ করেছেন চিকিৎসক। সামজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি জানান, সামরিক চিকিৎসকরা ওই সেনারা শরীর থেকে (VOG) গ্রেনেড অপসারণের একটি গুরুত্বপূর্ণ অপারেশন করেছেন।

এ প্রসঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেন, অস্ত্রোপচারের সময় ইলেক্ট্রোকোগুলেশন ব্যবহার না করেই অপারেশন করা হয়েছিল। গ্রেনেডটি যেকোনও মুহূর্ত বিস্ফোরিত হওয়ার আশঙ্কা ছিল। অস্ত্রোপচারের সময় বোমা ডিসপোজাল স্কোয়াডের দুই সদস্য উপস্থিত ছিলেন। যদিও আর বিস্ফোরণ হয়নি। এখন ওই সেনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category