• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাজা উপত্যকার শরণার্থী শিবিরে আগ্নীকান্ডে নিহত ২১

বিবর্তন ডেস্ক
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
গাজা উপত্যকার শরণার্থী শিবিরে আগ্নীকান্ডে নিহত ২১
গাজা উপত্যকার শরণার্থী শিবিরে আগ্নীকান্ডে নিহত ২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি শরণার্থী শিবিরে আগুন লেগে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনই শিশু। খবর বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির।

শুক্রবার (১৮ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার ওই শরণার্থী শিবিরের নাম জাবালিয়া। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুরো ভবনটি আগুনে পুড়ছে।

স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে বলেছেন, শরণার্থী শিবিরের একটি রান্নাঘর থেকে গ্যাস লিক হয় এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের জরুরি পরিষেবার পরিচালক ডা. আবু লায়লা আগুনকে ‘বিশাল’ বলে বর্ণনা করেছেন। ভবনের বাইরে লোকজনকে চিৎকার করতে দেখা গেছে। সেখানে নিহতদের স্বজনদের রাস্তায় কাঁদতে এবং প্রার্থনা করতেও দেখা গেছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন এবং শুক্রবার দিনকে শোক দিবস ঘোষণা করেছেন।

গাজার একটি হাসপাতালের পরিচালক ডা. সালাহ আবু লায়লা বিবিসিকে জানিয়েছেন, গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরের একটি ভবনে আগুন লেগে ১০ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category