• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

 রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
Update : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
রাশিয়াকে রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি প্রত্যাখ্যান ইরানের
রাশিয়াকে রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি প্রত্যাখ্যান ইরানের

ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ইরান কমব্যাট ড্রোন সরবরাহ করেছে বলে যে দাবি করা হচ্ছে, তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো গত কয়েক দিন ধরে এ দাবি করে আসছে। খবর ইরনার।

কানয়ানি বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহের খবর ভিত্তিহীন মনে করছে তেহরান। চলমান সংঘাতের শুরু থেকে ইরান নিজের নিরপেক্ষ অবস্থান ঘোষণা ও যুদ্ধের বিরোধিতা করে আসছে।

ইরানের এই মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান গত কয়েক মাসে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার আলাপ করার সময় শান্তিপূর্ণ এবং রাজনৈতিক উপায়ে চলমান সংকটের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

এ ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করারও প্রস্তাবও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের সেনাবাহিনী গত সোমবার বলেছে, ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ-১৩৬ মডেলের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইরান এর আগেও একাধিকবার রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি প্রত্যাখ্যান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category