• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
একদিকে ত্যাগী বিএনপি, অন্যদিকে দুই দিনের বিএনপি: সাবেক এমপি মাসুদ অরুণ নির্বাচন অফিসারের খেয়াল খুশিতে গাংনীর নতুন ভোটারদের ভোগান্তি সার্ভিস বুক দোকানে না মঙ্গলগ্রহে যাবে শিক্ষকদের বিষয়-উপজেলা শিক্ষা অফিসার গাংনীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু মেহেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড এক্সপ্রেসওয়েতে দর্শনা ডিলাক্স দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মেয়াদোত্তীর্ণ দরপত্রে চলছে কাজলা নদীর মাটি বিক্রি মেহেরপুর হাসপাতালে পচা ডিম ও নিম্নমানের খাবার, ধরলেন বিএনপি নেতারা মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাংনীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
গাংনীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
গাংনীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক মোটর চালু করতে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির টিউবওয়েলের কাছে কম্বল ধুতে যায় আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আলিফা খাতুনের আকষ্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category