• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মেয়াদোত্তীর্ণ দরপত্রে চলছে কাজলা নদীর মাটি বিক্রি মেহেরপুর হাসপাতালে পচা ডিম ও নিম্নমানের খাবার, ধরলেন বিএনপি নেতারা মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুজিবনগরে ইউপি নির্বাচন ঘিরে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, গুরুতর আহত-৩ বল খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালো যমজ শিশু চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতে ইসলামীর সড়ক খুঁড়ে কাজ বন্ধ, দুর্ভোগে ১০ গ্রামের হাজারো মানুষ মেহেরপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মতবিনিময় মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন, ঘাতক শ্বশুর আটক

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
গাংনীতে ৭ কেজি গাজাসহ মাদক কারবারি আটক
গাংনীতে ৭ কেজি গাজাসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ হাসিবুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-১২। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার নওপাড়া ক্লাব পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হাসিবুল ইসলাম গাংনী উপজেলার নওপাড়া গ্রামের ক্লাব পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।

এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া ক্লাবের কাছে গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় হাসিবুল ইসলাম আটক করে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের পুর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category