প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার এই শ্লোগানে মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সরকারী কালেজ মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এর আগে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে পদত্যাগ করে ত্তত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান। জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ নেতা-কর্মীরা র্যালিতে অংশ নেয়।