• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ির জরিমানা

মেহেরপুরে ইজিবাইক চালক হত্যাকান্ডে আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১২ জুন, ২০২৩
মেহেরপুরে ইজিবাইক চালক হত্যাকান্ডে আটক-২
মেহেরপুরে ইজিবাইক চালক হত্যাকান্ডে আটক-২

মেহেরপুরে আবাসিক হোটেল ইজাজ থেকে উদ্ধার হওয়া ইজিবাইক চালক আব্দুর রহমান হত্যা মামলায় দুইজন আটক করেছে পুলিশ। সোমবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একাটি টিম ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তাদেরকে আটক করে। একই সাথে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ইজিবাইক। আটককৃতরা হচ্ছে- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুবরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাস (৩০) ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজিদ আলীর ছেলে রাজু শেখ (২৭)।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, মোবাইল ট্রাকিং করে আসামিদের অবস্থান সনাক্ত করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে প্রথমে পল্লব কুমার বিশ্বাসকে ও পরে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দী অনুযায়ি রাজু শেখকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তদন্ত চলছে আরও যারা জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত আটক করা হবে।
উল্লেখ্য: রবিবার (১১ জুন) বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় নামের একটি আবাসিক হোটেল থেকে ইজিবাইক চালক আব্দুর রহমানের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category