• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে ২৬ প্রার্থী

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে ২৬ প্রার্থী
মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে ২৬ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার শেষ সময় অতিবাহিত হয়েছে মঙ্গলবার (২১ নভেম্বর)।

এ সময়ের মধ্যে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে ১১ জন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে স্থানীয়ভাবে এ তথ্য মিললেও বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে এখনও কোন তালিকা পাওয়া যায়নি।

আগামি ২/৩ দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনয়ন প্রত্যাশী এই ২৬ জনের মধ্য থেকে নৌকার মাঝি চুড়ান্ত হবে বলে জানা গেছে।

মেহেরপুর-১ আসনে যে ১১ জন দলীয় মনোনয়ন পেতে ফরম তুলে জমা দিয়েছেন তাঁরা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস (মুজিবনগর), আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ও প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুস শুকুর মো: ইমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চাদু (মুজিবনগর) এবং চাঁদবিল গ্রামের অ্যাডভোকেট শেখ আমজাদ হোসেন। আমজাদ হোসেন ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে। এদিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সোমবার পদত্যাগ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় দেওয়ার জন্যই পদত্যাগ বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

মেহেরপুর-২ (গাংনী) আসনে ১৫ জন মনোনয়ন প্রত্যাশী হলেন- বর্তমান সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম স্বপন, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এএসএম নাজমুল হক সাগর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আশরাফুল ইসলাম ও রিয়াজ উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category