• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

বিবর্তন বাংলা ডেস্ক
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
আটকের অভিযোগ
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান অভিযোগ করেন, শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে। ডিবির কর্মকর্তারা ‘উপরের নির্দেশ’ আছে বলে তাকে নিয়ে যায়।

প্রায় কাছাকাছি সময়ে মির্জা আব্বাসকেও তার বাসভবন থেকে ডিবি পুলিশের সদস্যরা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এমন অভিযোগ করেছেন।

শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় যায় পুলিশ। রাত সোয়া ৩টার দিকে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়।

বিএনপি’র অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এসএমএস দিলেও কোনও সাড়া পাওয়া যায়নি। এছাড়া মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারের (গোয়েন্দা) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রাত ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category