• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

প্রথমবার বিশ্বকাপে পুরুষের খেলায় নারী রেফারী

বিবর্তন ডেস্ক
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
প্রথমবার বিশ্বকাপে পুরুষের খেলায় নারী রেফারী
প্রথমবার বিশ্বকাপে পুরুষের খেলায় নারী রেফারী

কাতার বিশ্বকাপে এই প্রথম পুরুষদের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ৬ জন নারী। কাতার বিশ্বকাপের জন্য রেফারি, সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিদের (ভিএআর) যে তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা, সেখানে ৬ জন নারী যেন সেই সম্মোহনী সত্যেরই প্রতীক। মোট ৬৪টি ম্যাচে প্রধান রেফারি থাকবেন ৩৬ জন, সহকারী রেফারি ৬৯ জন আর ভিএআরের জন্য থাকবেন ২৪ জন। ১২৯ জনের ভিড়ে ‘ছয়’ সংখ্যাটি খুবই ছোট, তবে শাণিত।

ছয় নারীর মধ্যে প্রধান রেফারি হিসেবে থাকবেন জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্তে ও রুয়ান্ডার সালিমা মুকাসানগা। আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের নিউজা ব্যাক, যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট এবং মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা। এই ৬ নারীর প্রত্যেকেই অভিজ্ঞ ও তারকা রেফারি। বিশেষ করে ফ্রান্সের ফ্র্যাপার্ত ২০১১ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইউরো, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার লিগসহ বিভিন্ন অঙ্গনে ম্যাচ পরিচালনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category