• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
মেহেরপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মেহেরপুরে জেলা পর্যায়ে ৫২-তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গাংনী, সদর ও মুজিবনগর উপজেলায় যারা বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো তারা জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। দুই দিন ব্যাপী জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

জেলা শিক্ষা অফিসার আব্বাসউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারি পরিদর্শক ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা উল জান্নাহ।

এসময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আরিফুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার আনারুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার মুজিবনগর হাসনাইন করিম ও নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা খাতুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবর্গ বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সনদপত্র বিতরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category