• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

নারীরা একাই সৌদি আরবে হজ-ওমরাহ পালন করতে পারবেন

বিবর্তন বাংলা ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
নারীরা একাই সৌদি আরবে হজ-ওমরাহ পালন করতে পারবেন
নারীরা একাই সৌদি আরবে হজ-ওমরাহ পালন করতে পারবেন

সৌদি আরবে পবিত্র হজ ও ওমরাহ পালন করতে কোনো নারীকে আর বাধ্যতামূলকভাবে মাহরামের (রক্তের সম্পর্কের পুরুষ অভিভাবক) সঙ্গে যেতে হবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নারীরা একাই সৌদি আরবে হজ-ওমরাহ পালনের উদ্দেশে যেতে পারবেন।

সোমবার এমন তথ্য জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। তিনি এদিন মিশরের কায়রোতে সৌদি দূতবাসের একটি অনুষ্ঠানে কথা বলেন। খবর আরব গেজেটের।

সৌদি আরবে হজ বা ওমরাহ পালনের সময় নারীদের সঙ্গে মাহরাম থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। অবশেষে কায়রোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হজ-ওমরাহ বিষয়ক মন্ত্রী রাবিয়াহ এ বিতর্কের অবসান ঘটালেন।

হজ বা ওমরাহ পালনের ক্ষেত্রে বিশ্বের কোনো দেশের জন্য কোনো কোটা বা সংখ্যা নির্ধারিত নয় বলে জানান ড. তাওফিক আল-রাবিয়াহ। তিনি বলেন, যে কোনো দেশের যে কোনো মুসলিম যে কোনো ভিসা নিয়ে এসে হজ করতে পারবেন।

হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের আগ্রহ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত। অবশ্য এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category