• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫
মেহেরপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
মেহেরপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সনাতনী রীতি অনুযায়ী এ রথযাত্রা শুরু হয়। মেহেরপুর হরিসভা মন্দিরের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রাটি একই স্থানে গিয়ে শেষ হয়।

রথ টানার সময় শত শত ভক্ত ঢাক-ঢোল-কীর্তনের তালে তালে অংশগ্রহণ করেন। অনেকেই খালি পায়ে রথের রশিতে টান দেন। প্রার্থনা করেন মঙ্গল ও কল্যাণের জন্য। হিন্দু ধর্মের অনুসারীরা এ সময় শ্রী জগন্নাথ দেবের জয় গান করেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলেই রথযাত্রায় অংশগ্রহণ করে। এর পূর্বে মন্দিরে পূজা-আর্চনা আয়োজন করা হয়। রথযাত্রা শেষে অনুসারীদের প্রসাদ বিতরণ করা হয়।

প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। এতে সকল ধর্ম-বর্ণের মানুষ একত্রে অংশগ্রহণ করেন। যা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।উৎসব ঘিরে মন্দির এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের টহল ছিল চোখে পড়ার মতো।
রথযাত্রায় হরিসভা মন্দিরের সভাপতি বিকাশ সাহা, সহ-সভাপতি বিধান চন্দ্রনাথ, সাধারণ সম্পাদক কিশোর পাত্র, সহ-সাধারণ সম্পাদক মদন কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category