• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

দিশার জীবনে নতুন প্রেম!

বিনোদন ডেস্ক
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
দিশার জীবনে নতুন প্রেম!
দিশার জীবনে নতুন প্রেম!

বলিউড তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফের প্রেম একপ্রকার ‘ওপেন সিক্রেট’ ছিলো। দীর্ঘদিন তারা সম্পর্কে জড়িয়ে ছিলেন। এমনকি বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিলো একাধিকবার। তবে সেই বন্ধন ছিন্ন করে ফেলেছেন দিশা-টাইগার। অনেকদিন ধরে তারা আলাদা, এমনটাই চর্চা বলি পাড়ায়।

এদিকে টাইগারকে ভুলে নতুন প্রেমে মজেছেন দিশা। এবার এক মডেলের সঙ্গে করছেন হৃদয়ের লেনাদেনা। তার নাম আলেকজান্ডার ইলিক। দুজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, এমনকি রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারও করেছেন। সেই ছবি আবার নিজেরাই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

গেলো বছরের ২৩ ডিসেম্বর দিশা পাটানি কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে তাকে কালো রঙের পোশাকে দেখা যায়। একটি ছবিতে তার সঙ্গে রয়েছেন আলেকজান্ডারও। সেটি তোলা হয়েছে লিফটে মিরর সেলফি আকারে।

বুধবার (৪ জানুয়ারি) আলেকজান্ডার পোস্ট করেন দুটি ছবি। যেখানে দিশা ও তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ছবি থেকে অনুমান করা যায়, কোনও রেস্তোরাঁয় তারা ক্যান্ডেল লাইট ডিনার সেরেছেন।
ছবিগুলোতে অনুসারীরা মন্তব্য করছেন, শুভকামনা জানাচ্ছেন নতুন কাপল হিসেবে। তবে টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ মন্তব্য করেছেন, ‘এই ছবি দেখার পর তারা কী লেখে, সেটা দেখার জন্য তর সইছে না!’

অর্থাৎ দিশা ও আলেকজান্ডারের এমন ছবি দেখার পর অনুসারী ও গণমাধ্যম কী মনে করে, কী লেখে, সেটার দিকেই ইঙ্গিত করেছেন কৃষ্ণা। তার ইঙ্গিত অনুসারে, দিশা-আলেকজান্ডারের প্রেম গুঞ্জন ভিত্তিহীন। এছাড়া একটি সূত্র দাবি করেছে, তারা শুধুই বন্ধু। তবে কি টাইগারেই এখনও মজে আছেন দিশা? সে প্রশ্ন নিরুত্তর।

‘কফি উইথ করন’র সিজন ৭-এ অংশ নেওয়ার পর টাইগারকে প্রশ্ন করা হয়েছিলো দিশার ব্যাপারে। তখন তিনি ‘ভালো বন্ধু’ বলেই মন্তব্য করেন। এমনকি নিজেকে ‘সিঙ্গেল’ বলেও দাবি করেন। সেই থেকেই মূলত টাইগার-দিশার ব্রেকআপের বিষয়টি জোরালো হয়।

উল্লেখ্য, টাইগার ও দিশা পাটানি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বাঘি ২’ সিনেমায়। এরপর ‘বাঘি ৩’ সিনেমার একটি গানেও টাইগারের সঙ্গে হাজির হয়েছেন এ অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category