• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

কণ্ঠশিল্প মীর শিশিরের নতুন গান ‘বরবাদ’

বিনোদন ডেস্ক:
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
কণ্ঠশিল্প মীর শিশিরের নতুন গান ‘বরবাদ’
কণ্ঠশিল্প মীর শিশিরের নতুন গান ‘বরবাদ’

মেহেরপুরের কৃতিসন্তান কণ্ঠশিল্প মীর শিশিরের নতুন গান ‘বরবাদ’ প্রকাশ পেয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে জি সিরিজ।

গানটি সুর করেছেন শিল্পী নিজেই। গানের কথা হুসাইন লিমন এবং মীর শিশির। কম্পোজার-মঞ্জর এবং খালিদ বিন ফাইজার। গানটির অডিও রেকর্ড করা হয় ঢাকার হার্টস রিদম স্টুডিওতে। গানটি বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। ভিডিও ধারণ করেছেন তারিকুল রানা। শিল্পীর দরদভরা কণ্ঠে গানটি ইতোমধ্যে দর্শক শ্রোতারা গ্রহণ করেছেন।

নতুন গানটির বিষয়ে জানতে চাইলে কণ্ঠশিল্প মীর শিশির বলেন, জি সিরিজের ব্যানারে এটিই আমার প্রথম গান। গানটি ভাল করে গাওয়ার চেস্টা করেছি। আর এ গানের কথাগুলো খুবই চমৎকার। বর্তমান সময়ের শ্রোতাদের চাহিদার কথা চিন্তা করেই গানটি গেয়েছি। আমি আশাবাদি গানটি শ্রোতাদের মনে দাগ কাটতে পারবে। গানটি প্রকাশ পাওয়ার পর থেকে বেশ সাড়া পাচ্ছি। শ্রোতারা গানটি সহজেই গ্রহণ করেছেন এটাই আমার ভালো লাগা। আমরা দলগতভাবে আরও অনেক নতুন গানের কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে বিভিন্ন প্লাটফর্মে গানগুলি আমার প্রিয় শ্রোতাদের কাছে পৌছে দিতে পারবো বলে আশা রাখছি।

গানটির ভিডিও লিংক:https://www.youtube.com/watch?v=JkHqqK_DoP8


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category